চট্টগ্রাম বুধবার, ১৫ জুলাই ২০২৬

বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান মেহজাবীনের

  • প্রতিবেদক
  • আপডেট : ১০:৫৭:০৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ৩৯ বার
৪৫

বিনোদন ডেস্ক:: টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও উজানের পানিতে দেশের বিভিন্ন অঞ্চলে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপাকে পড়েছেন লাখো মানুষ। দুর্গত এলাকার মানুষের এমন চরম দুর্ভোগে উদ্বেগ প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের তারকারা। বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মেহজাবীন বন্যাকবলিত মানুষের জন্য দোয়া ও সহমর্মিতা প্রকাশ করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

মেহজাবীন লেখেন, ‘বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত সকল মানুষের জন্য আন্তরিক দোয়া রইল। এই কঠিন সময়ে যারা নিজেদের প্রিয়জন, ঘরবাড়ি বা জীবিকার ক্ষতির মুখোমুখি হয়েছেন, আল্লাহ যেন তাদের ধৈর্য ও শক্তি দান করেন।’

দুর্গত এলাকায় যারা উদ্ধার ও ত্রাণকাজে যুক্ত রয়েছেন, তাঁদের ধন্যবাদ জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘উদ্ধার ও ত্রাণকাজে নিয়োজিত স্বেচ্ছাসেবক, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সবার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।’

একই সঙ্গে সামর্থ্যবান সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি লেখেন, ‘আসুন, আমরা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই। আশা করি খুব শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে এবং সবাই নিরাপদে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। আল্লাহ বাংলাদেশকে হেফাজত করুন।’

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান মেহজাবীনের

আপডেট : ১০:৫৭:০৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬