চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

দীঘিনালায় কৃষকদের ১,৭৫০ ফলজ চারা বিতরণ

  • প্রতিবেদক
  • আপডেট : ০৮:১০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ২ বার

মো: সোহেল রানা,স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ি দীঘিনালায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ফলজ গাছের চারা, সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) সকাল ১১টায় দীঘিনালা হর্টিকালচার সেন্টারে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহদাত হোসেন, দীঘিনালা উপজেলায় হর্টিকালচার সেন্টার এর উদ্যানতত্ত্ববিদ মো. আবুল খায়ের, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুজ্জামান সুমন, দীঘিনালা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সোহেল রানা এবং দীঘিনালা উপজেলায় কৃষকদলের সভাপতি মো: নজরুল ইসলাম।

কর্মসূচির আওতায় উপজেলার সাড়ে তিনশত জন কৃষক মাঝে ১ হাজার ৭শত ৫০টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়। প্রত্যেক উপকারভোগীকে পাঁচটি করে ফলজ চারা—আম, লিচু, মালটা, আমড়া ও সুপারি—প্রদান করা হয়। এছাড়া গাছ রোপণ ও পরিচর্যার জন্য জনপ্রতি সাড়ে ৭ কেজি জৈব সার এবং প্রয়োজনীয় বাঁশে খুঁটি প্রদান করা হয়।

বিতরনকালে বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং জনগণের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ বাড়াতে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। তারা বিতরণ করা চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষায় সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দীঘিনালায় কৃষকদের ১,৭৫০ ফলজ চারা বিতরণ

আপডেট : ০৮:১০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬